30/07/2026 : 7:24 PM
আমার বাংলা

নমঃশূদ্র লোকসংস্কৃতি উৎসব ও কৃতি সন্তান সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – হুগলি, ২০ মার্চ ২০২৫ :


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় নমঃশূদ্র ওয়েফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ‍্য সার্বিক তত্তাবাধনে অনুষ্ঠিত হল ‘নমঃশূদ্র লোক-সংস্কৃতি উৎসব’ হুগলী জেলার জনাই রোড জলাপাড়ায়। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, জেলার বিসিডব্লু আধিকারিক তাপস বিশ্বাস,  চন্ডীতলা ব্লক ২ এর বিডিও অভিষেক দাস হুগলী জেলা পরিষদের কর্মাধক্ষ‍্য ডঃ সুবীর মুখার্জী, উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসাবে উপস্থিত ছিলেন কুমোদ দাস, সুকান্ত বাকচী, সমর মধু, কৃষ্ণকান্ত রায়, মিঠুন রায়, রাজু কুন্ডু, সজল রায়, সুনিল হাজরা, বিমল বাকচী, নরেশ হালদার ও নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকগন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজে নমঃশূদ্র সম্প্রদায় কৃতি সন্তান যারা আজ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে এই মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো।

Related posts

বামসংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী সনৎ ব্যানার্জীর নির্বাচনী প্রচার

E Zero Point

সাগরদীঘিতে সাস্থ্য বিষয়ক আলোচনা সভা

E Zero Point

৪০০ কোটির পলিফিল্ম কারখানার শিলান্যাসে পশ্চিম বর্ধমানে মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন