03/08/2026 : 3:18 AM
খেলা

ফ্রি অ্যাথলেটিক কোচিং সেন্টারের উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ২৪ মার্চ ২০২৫ :


একটা সময় ছিলো যখন মেমারি তথা আশেপাশের এলাকার ছেলেমেয়েদের মধ্যে মাঠে এসে খেলার প্রবণতা ছিলো। সময়ের সাথে সাথে বর্তমানে কমেছে মাঠ, বেড়েছে মোবাইল গেমের প্রতি আকর্ষণ। তাই সেইসময়ের খেলোয়াড় তথা কোচরা আবার মেমারির মাঠে নামলেন।

রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি নবপল্লি মাঠে উদ্বোধন হলো অ্যাথলেটিক কোচিং সেন্টারের। ৪৬ জন ছাত্র ছাত্রী নিয়ে এই কোচিং সেন্টারটি শুরু হলো হলো পথ চলা। এজলেশ মেমারিয়ান্স এর তত্বাবধানে অ্যাথলেটিক কোচিং সেন্টারের ক্লাস শুরু করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ক্রীড়াজগতে যুক্ত অভিজ্ঞ ব্যক্তি, কোচ ও বিদ্যালয়ের শিক্ষকরা বিনা পরিশ্রমিকে কোচিং দেবেন বলে উদ্যোক্তাতাদের পক্ষ থেকে জানানো হয়।

Related posts

করোনার কবল থেকে বেঁচে ফিরলেন ৫৬ হাজার ব্যক্তি

E Zero Point

ইস্ট বেঙ্গল ক্লাব এর নতুন ইনভেস্টর সিমেন্টের, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল

E Zero Point

মেমারিতে স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল ধামাকা

E Zero Point

মতামত দিন