30/07/2026 : 2:39 AM
জীবন শৈলীরঙ্গমঞ্চশিল্প ও নৈপুণ্যস্বাস্থ্য

স্বাস্থ্য ও আত্মরক্ষার্থে ক্যারাটেই ভরসা – জনসচেতনামূলক পদযাত্রা

জিরো পয়েন্ট নিউজ –  বড়শুল, ২৪ মার্চ ২০২৫ :


রবিবার বড়শুল কিশোর সংঘের সহযোগিতায়, ইনস্টিটিউট অফ সোতোকান ক্যারাটে ডু ফাউন্ডেশন(ভারত), এর উদ্যোগে “স্বাস্থ্য ও আত্মরক্ষার্থে ক্যারাটে ই ভরসা” এই ট্যাগ লাইন কে সামনে রেখে জনসচেতনতার উদ্বেশ্যে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।

আনুমানিক ১৫০ জন ক্যারাটে শিক্ষার্থী, অভিভাবক ও বড়শুল কিশোর সংঘের সদস্য – সদস্যা রা অংশগ্রহণ করেন।


ঠিক ৫ ঘটিকায় বড়শুল কিশোর সংঘ সামনে পদযাত্রা টি শুরু হয়, এরপর বড়শুল পুরনো বাসস্ট্যান্ড হয়ে বড়শুল মিলগেট বাজারে পদযাত্রা টি শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ, পরীক্ষক শ্যামল সামন্ত, জয়ন্ত গুপ্তা, দেব্রবত যশ ও বড়শুল ক্যারাটে অ্যাকাডেমির কর্নধার ও শিক্ষিকা যুক্তা যশ।

বিধায়ক নিশীথ বাবু জানান, পরবর্তী প্রজন্ম যেভাবে মোবাইল মুখী হয়ে গেছে সেখান থেকে তাদের কে বিভিন্ন খেলাধুলা মুখী করলে সুস্থ থাকবে, মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে। ক্যারাটে খেলাই পারে আগামী প্রজন্ম কে সুস্থ রাখতে এবং আত্মরক্ষার্থে সচেতন করতে।

Related posts

মেমারিতে দোয়ার মজলিস মহিলা মাদ্রাসায়

E Zero Point

জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

E Zero Point

নটসূর্য অহীন্দ্র চৌধুরী স্মরণ

E Zero Point

মতামত দিন