07/09/2026 : 7:59 AM
খেলা

মেমারিতে স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল ধামাকা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৮ ডিসেম্বর ২০২২:


মেমারি ১ ব্লকের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি র উদ্যোগে ও পরিচালনায় স্বর্গীয় ছবি রানী মান্ডি স্মৃতি জয়ী কাপ ও স্বর্গত হরিণারায়ণ মূখার্জি স্মৃতি বিজিত কাপ ফুটবল অনুষ্ঠিত হল। আট দলীয় এই খেলায় প্রথম রাউন্ডে রহনি একাদশ কে হারিয়ে পি.ডবলিউ.ডি কলকাতা ১-০ গোলে জেতে। রাজ একাদশ কে হারিয়ে রকি একাদশ ২-০ গোলে জয় পায়।

মান্ডি একাদশ কে হারিয়ে সূর্য একাদশ ট্রাইবেকারে ২-১ গোলে জেতে এবং জাঙ্গিপাড়া মারাং বরু আদিবাসী ক্লাব ২-০ গোলে সোম্পিতা ও মোম্পিতা একাদশ কে হারিয়ে দেয়। সেমিফাইনালে প্রথম খেলায় মুখোমুখি হয়ে পি.ডবলিউ .ডি একাদশ ১-০ গোলে সূর্য একাদশ কে হারিয়ে ফাইনালে যায়।

অপরদিকে দ্বিতীয় খেলায় রকি একাদশ ১-০ গোলে জাঙ্গিপাড়া মারাং বুরু ক্লাবে কে সেমিফাইনালে হারিয়ে দেয়। আয়োজকদের তরফে রাজু হাজরা জানান এদিনের বেস্ট স্টপার পি.ডবলিউ.ডি. কোলকাতার শানু বিশ্বাস।

Related posts

বলে হ্যান্ড স্যানিটাইজার লাগানোয় নিষিদ্ধ অজি পেসার

ezeropoint +91 7797331771

হরভজনও আইপিএল ‘খেলছেন না’

ezeropoint +91 7797331771

করোনা বাধা পেরিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় আইপিএল

ezeropoint +91 7797331771

মতামত দিন