30/04/2026 : 9:20 PM
খেলাফুটবল

প্রীতি ফুটবল ম্যাচ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ৩০ মার্চ ২০২৫ :


গোটা সমাজ মোবাইলে আসক্ত। বাচ্চা থেকে বয়স্ক আজ স্মার্ট ফোনে রিলস থেকে মোবাইল গেমের নেশায় মগ্ন। সুস্থ সাহিত্য-ক্রীড়া- সংস্কৃতির ক্ষেত্র থেকে দূরে সরে যাচ্ছে। আর যার ফলে সমাজে বেড়ে চলছে অসামাজিক কর্মকান্ড। সমাজের ক্ষতিকারক বিষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখার লক্ষ্য নিয়ে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শুরু হয়েছে যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমি।

স্বল্প সময়ের মধ্যেই আবাসিক সুবিধা সম্পন্ন যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমিতে  পূর্ব বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যের শিক্ষার্থীরা ফুটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছে।

খাঁড়ো যুবক সংঘের মাঠে দুদিন ব্যপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। শুক্রবার  খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে খাঁড়ো ফুটবল মাঠে যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমি ও সাতগেছিয়া ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে  ৪-১ গোলে জয়ী হয় যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমি।

যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমি পক্ষে গোলদাতা ভাস্কর দাস (২), রাকেশ মুর্মু(১), ,কাজি আসিফ (১) ও সাতগেছিয়া ফুটবল একাডেমির সাগর সরেন। ম্যান অফ দ্যা ম্যাচ রবীন হেমব্রম।

শনিবার খাঁড়ো যুবক সংঘের মাঠে ১৪ বছরের নীচে জুনিয়র ফুটবলারদের নিয়ে যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমি জুনিয়র ও সাতগেছিয়া ফুটবল একাডেমি জুনিয়রের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সাতগেছিয়া ফুটবল একাডেমি জুনিয়র ৫-২ গোলে জয়লাভ করে।

সাতগেছিয়া ফুটবল একাডেমি জুনিয়রের গোলদাতা কৃষ্ণা হেমব্রম (২) ও  সন্দীপ হাঁসদা (৩) এবং যুবক সংঘ ড্রীম ফুটবল একাডেমি জুনিয়রের গোলদাতা রাজীব মল্লিক, আকাশ মুর্মু। ম্যান অফ দ্যা ম্যাচ  সায়ন সরেন।

এদিন মাঠে উপস্হিত ছিলেন স্কুল বেঙ্গল ফুটবল নির্বাচক ক্যৌশিক ব্যানাজী,  দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের প্রাণপুরুষ সেখ সবুরউদ্দিন বাপি,   ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান টিপু, কোচ ফুটবল প্রমোদ ভট্টচার্য্য, ফিজিও পার্থ পাল সহ অন্যান্যরা।

Related posts

সেরেনা উইলিয়ামস ইউএস ওপেন কোয়ার্টার-ফাইনালে

E Zero Point

জেনে নিন ভারতের জাতীয় গেমসের ইতিহাস

E Zero Point

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন