15/04/2026 : 11:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির সম্প্রীতি ঐক্যের মানবিক পদক্ষেপ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ মে ২০২৫ :


যুগপুরুষ স্বামী বিবেকানন্দর বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠিক তেমনি অল্প সময়ে পথ চলার মধ্যেই নজর কেড়েছে মেমারি সম্প্রীতি ঐক্য এনজিও এর সদস্যরা। এরই মধ্যে কখনো রক্তদান শিবির কখনো বৃক্ষরোপন কর্মসূচি মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছে। কয়েকদিন আগেই মেমারি শহরের কদমপুকুর এলাকার এক অসহায় ভবঘুরে ব্যক্তির চিকিৎসা করানোর জন্য পাশে এসে দাঁড়ান এই এনজিওর সদস্যরা ঠিক তেমনি রবিবার আবারো এক অসহায় দরিদ্র পরিবারের মহিলার চিকিৎসার সাহায্যে হাত বাড়িয়ে দিলেন ।


পরিবার সূত্রে যেমনটা জানা যায় বেশ কিছুদিন ধরে ওই মহিলা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন এবং ডাক্তার চিকিৎসায় জানা যায় তার হার্ট ব্লকএমত অবস্থায় দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ায় মেমারির সম্প্রীতি ঐক্যের সদস্যরা এবং বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বেলুন সার্জারি নির্দেশ দেন এবং সেই মোতাবেক চিকিৎসাও হয় আজ কিছুটা সুস্থ হলে সেই অসহায় মহিলাকে তার পরিবারের হাতে ঘরে ফিরিয়ে দেন। স্বামীজীর সেই বাণীকে ঠিক এইভাবেই মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা প্রতিনিয়ত মানব সেবায় এবং সামাজিক কাজের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন।

Related posts

বাবাসাহেব আম্বেদকর এর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ অর্পণ মেমারিতে

E Zero Point

কাপড়ের দোকানের কর্মচারীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার

E Zero Point

চোলাই মদ সহ গ্রেপ্তার-১

E Zero Point

মতামত দিন