13/09/2026 : 9:33 AM
খেলা

ডাক্তারের স্বপ্ন পূরণে মেমারির খাঁড়ো যুবক সংঘ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৫ মে ২০২৫ :

কে বলেছে মানুষের মৃত্যুর পর স্বপ্ন পূরণ হয় না? স্বপ্ন পূরণ করে চলেছে পূর্ব বর্ধমান জেলার খাঁড়ো যুবক সংঘ। প্রখ্যাত প্রয়াত ডাক্তার বিপ্লব চ্যাটার্জীর জন্মদিন উপলক্ষ্যে মেমারি খাঁড়ো ফুটবল মাঠে ড্রিম ফুটবল একাডেমি ও রসুলপুর গ্রাস রুট ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা রবিবার বিকালে। প্রীতি ম্যাচে  ৪-১ গোলে ড্রিম একাডেমি জয়ী হয়।  তিন গোল করে ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয় সুরঞ্জন বাগ।

প্রীতি ফুটবল প্রতিযোগিতা শুরুর আগে ডাক্তার বিপ্লব চ্যাটার্জীর ৪২ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর ছবিতে মাল্যদান করা হয় এবং উপস্থিত সকল খেলোয়াড়, দর্শকবৃন্ধ পুষ্পাঞ্জলি প্রদান করেন। এদিন প্রয়াত ডাক্তারে শিবালয় বাসভবনে ডাঃ বিপ্লব চ্যাটার্জীর ছবি সহ ফলক উন্মোচন করে তার প্রতি বাড়িটি উৎসর্গ করা হয়।
এদিন মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের প্রাণপুরুষ সেখ সবুরউদ্দিন বাপি,   ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান টিপু, কোচ ফুটবল প্রমোদ ভট্টচার্য্য, ফিজিও পার্থ পাল সহ অন্যান্যরা।
প্রয়াত ডাক্তারে পিতা গৌতম চ্যাটার্জী ও বলেন করোনাকালে যখন বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল তখন থেকেই পুত্র ও খাঁড়ো যুবক সংঘের প্রাক্তণ সভাপতি ডাক্তার বিপ্লব চ্যাটার্জীর বাচ্চাদের জন্য স্থায়ী  ফুটবল কোচিং একাডেমি গঠন করার স্বপ্ন দেখেছিলেন। আজ সেই স্বপ্ন খাঁড়ো যুবক সংঘের সদস্যরা পূরণ করলো।

Related posts

৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

ezeropoint +91 7797331771

দিল্লী থেকে পদক জিতলো বর্ধমানের ক্ষুদেরা

ezeropoint +91 7797331771

মতামত দিন