28/02/2026 : 11:36 PM
খেলা

দিল্লী থেকে পদক জিতলো বর্ধমানের ক্ষুদেরা

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২২ নভেম্বর ২০২৩:


ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর পরিচালনায় “অল ইন্ডিয়া সাব জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ”  গত ১৮ই ও ১৯ই নভেম্বর, ২০২৩ তারিখে নিউ দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।


ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেনের নেতৃত্বে বাংলার খুদে বাহিনী মোট ২০টি পদক (৪টি সোনা, ৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ) জয়লাভ করে।


পূর্ব বর্ধমান জেলা থেকে দুজন প্রতিযোগী এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অয়নতিকা সাহা ৮ বছরের +৩০ কেজি মহিলা কুমিতে বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করে। ধ্রুবজিত দত্ত ১০ বছরের -৪০ কেজি কুমিতে বিভাগে ভালো খেলে, কিন্তু অল্পের জন্য পদক হাতছাড়া করে।

এই খবর জনিয়েছেন বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের এই সাফল্যে সকলে খুব গর্বিত ও আনন্দিত।

Related posts

গতকালই ‘ধর্মনিরপেক্ষ দল বিজেপি’, যোগ দিয়ে মেহতাব হোসেন আজ দলত‍্যাগ করলেন

E Zero Point

গ্রামীণ যুবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

E Zero Point

সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এজলেশ মেমারিয়ান্স

E Zero Point

মতামত দিন