16/04/2026 : 10:44 AM
খেলাজাতীয় গেমস 2023জাতীয় গেমস 2023ট্রেন্ডিং নিউজ

৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৬ অক্টোবর ২০২৩:


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র ও গোয়া সফর করবেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী গোয়ায় পৌঁছবেন। সেখানে ৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন তিনি।


প্রধানমন্ত্রী গোয়ায় মারগাঁও-তে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৭তম জাতীয় গেমস্ – এর উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সামনে বক্তব্য রাখবেন তিনি।

এই প্রথম গোয়াতে জাতীয় গেমস্ – এর আসর বসছে। ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গেমস্ চলবে। ২৮টি জায়গায় ৪৩টি বিভাগে এই প্রতিযোগিতায় যোগ দেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ।

 

Related posts

পঞ্চায়েত ভোটঃ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সিপিআইএম এর প্রার্থী তালিকা

E Zero Point

রাজনৈতিক সংগঠনের পারস্পরিক দোষারোপের ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত তৃণমূলস্তরের কর্মীরা

E Zero Point

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

মতামত দিন