22/07/2026 : 6:24 PM
আমার বাংলা

মন্তেশ্বরে মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

জিরো পয়েন্ট নিউজ, মন্তেশ্বর, ৪ জুলাই ২০২৫


গতকাল বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকাতেই চরম বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্ৰন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। কালো পতাকা সহ ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগানে বিক্ষোভ দেখান তৃণমূলেরই একাংশ ।

এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সেখ এর দিকে সরাসরি আঙুল তোলেন মন্ত্রী নিজেই । গতকাল ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় । থানার আইসি’র বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন মন্ত্রী নিজেই । নিজের “ইজ্জত” এর কথা তুলে দল ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি । তৃণমূলের এই কোন্দলকে ঘিরে চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব । জেলা পুলিশ সুপার সহ উচ্চস্তরেও অভিযোগ জানান মন্ত্রী ।

ঘটনার পরেই রাতভর এলাকাজুড়ে অভিযান চালায় পুলিশ । ৫ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর । আজ সকালে সুনিদিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের পাঠানো হয়েছে কালনা মহকুমা আদালতে । ধৃতদের নাম মহিউদ্দিন বড়া ও শেখ আজহারউদ্দিন, বাড়ি কুলুট গ্রামে। সাদ্দাম মন্ডল বাড়ি দীঘনগর, বংশী বয়রা ও সাহেব সেখ বাড়ি কুসুমগ্রামে।

জানা যায় আরো একাধিক জনের খোঁজ চলছে । তবে যার বিরুদ্ধে মন্ত্রীর মূল অভিযোগ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের দাপুটে নেতা আহমেদ হোসেন সেখ এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্ৰহণ করা হয় তার দিকেই তাকিয়ে সকলে ।

Related posts

সিপিএম মিছিলের উপর, তৃণমূল দুষ্কৃতীদের হামলা, জখম ৩

E Zero Point

করোনার বিক্ষিপ্ত গোষ্ঠী সংক্রমণ শুরু, সপ্তাহে দু’ দিন করে রাজ‍্যে সম্পূর্ণ লকডাউন

E Zero Point

গঙ্গার জল নেওয়ার সময় নদীতে তলিয়ে গেল এক যুবক

E Zero Point

মতামত দিন