30/05/2026 : 11:05 PM
আমার বাংলা

কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২০ জুলাই, ২০২৫:


শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলো কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুচুট লোয়ার পাটের ব্যবস্থাপনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মেমারিতে। অনুষ্ঠানের শুরুতেই এলাকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য স্বর্গীয় মদনমোহন দাসের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।মেমারি বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নওহাটি তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো  শনিবার দলীয় কার্যালয় পার্শ্ববর্তী এলাকায়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, অঞ্চল প্রধান মদনমোহন দাস, উপপ্রধান হাসান শেখ, মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দীনবন্ধু পাল, রেখা পাত্র, আলমগীর খাঁন,অঞ্চল সভাপতি শেখ রহিম, সাতগেছিয়া ১নম্বর পঞ্চায়েত উপপ্রধান গোলাম মোস্তফা, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক কেরামত আলী সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

Related posts

জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বর্ধমানে ১৪, মেমারিতে ৫

E Zero Point

পান্ডুয়ার যুব তৃণমূল কর্মীদের উদ্যোগে মানবতার টানে রক্তদানকারী সিভিক ভলেন্টিয়ারকে উৎসাহদান

E Zero Point

মেমারি ও রসুলপুরে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী

E Zero Point

মতামত দিন