29/08/2026 : 9:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

জিরো পয়েন্ট নিউজ, নূর আহামেদ, মেমারি, ২০ জুলাই, ২০২৫ঃ


পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনায় মেমারি বামুনপাড়া উৎসব অনুষ্ঠান ভবনে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির তত্ত্বাবধানে রক্তদান শিবির ও বর্ধমান অ্যাপেলো হাসপাতালের সহযোগিতায় ৯৩ জনের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হয়। এদিনের রক্তদান শিবিরে ৫৮ জন রক্তদাতা রক্তদান করেন। মেমারি শহরের সকল ব্যবসায়ীগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা জানান, ২০০৬ সালে মেমারিতে ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠন করা হয়। এই সমিতির মূল লক্ষ্য মেমারি শহরের সকল ব্যবসাদারদের পাশে থাকা এবং বিবিধভাবে তাদের সহযোগিতা করা একই সাথে তারা বিভিন্ন সময়ে নানা রকম সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করলো।

Related posts

আবার রেশনের আটায় প্লাষ্টিক বর্ধমান শহরে

E Zero Point

উত্তরপ্রদেশে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে তৃণমূলের সভা

E Zero Point

স্বপ্নভূমির বস্ত্র বিতরণ মেমারিতে

E Zero Point

মতামত দিন