14/09/2026 : 1:15 PM
আমার দেশ

পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামার কর্মীসভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ জুলাই ২০২৫ঃ


শনিবার পূর্ব বর্ধমানে মেমারি জামিয়া ক্যাম্পাসে জমিয়তের এক জেলা কর্মীসভা অনুষ্ঠিত হলো। ঐ সভায় উপস্থিত ছিলেন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী শাইখুল ইসলাম জনাব হযরত মাওলানা সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী রহ. এঁর সুযোগ্য সন্তান কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সভাপতি জনাব হযরত মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী। সেই সঙ্গে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামসুদ্দীন আহমাদ কাসেমী এবং ঝাড়খন্ড জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী শিহাবুদ্দীন।

এছাড়া ঐ সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামার সভাপতি ও রাজ্য জমিয়তে উলামার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ হাজিবুদ্দীন খান, জেলা সম্পাদক মাস্টার জাহাঙ্গীর ইসলাম, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সহ-সভাপতি মুফতী নাজমুল হক এবং হাফেজ ইয়াকুব ফরীদী, মুর্শিদাবাদ জলীলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস ও রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য মুফতী আব্দুল কুদ্দুস, রাজ্য জমিয়তে উলামার অফিস সেক্রেটারী ডাঃ মুহাঃ শফিকুল ইসলাম, খ্যাতনামা বক্তা ক্বারী ইয়াসিন, ক্বারী নুরুজ্জামান প্রমুখ।

Related posts

দেশের দৈনিক নমুনা পরীক্ষায় অপ্রত্যাশিত অগ্রগতি

ezeropoint +91 7797331771

প্রধানমন্ত্রী বিহারে মৎস্য চাষ ও পশুপালন ক্ষেত্রে একাধিক উদ্যোগের সূচনা করবেন

ezeropoint +91 7797331771

RAMADAN2023: শুক্রবার থেকেই রোজা শুরু

ezeropoint +91 7797331771

মতামত দিন