26/02/2026 : 9:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে লাইগেশন অপারেশন করাতে এসে বিপাকে মহিলারা, অভিযোগ পরিকাঠামো নেই হাসপাতালে

জিরো পয়েন্ট নিউজ – আনোয়ার আলি ও মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২১ জুলাই ২০২৫ :


সরকারী হাসপাতালের বেহাল অবস্থা। একই দিনে লাইগেশন অপারেশন করাতে এসে বিপাকে ১৩ জন মহিলা। হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো নেই অভিযোগ রোগীর আত্মীয়স্বজনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পাড়হহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

জানা যায় সোমবার সকালে ১৩ জন মহিলার লাইগেশন অপারেশনের ডেট ছিল। সেই মত কেউ শনিবার রাতে আবার কেউ রবিবার সকালে ভর্তি হয়েছিল হাসপাতালে। কিন্ত সোমবার সকালে অপারেশন থিয়েটারে ঘটলো বিপত্তি। ১৩ জন মহিলার মধ্যে ২ জনের অপারেশন হওয়ার পর কিছু শারীরিক সমস্য দেখা দেওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং বাকীদের অপারেশন স্থগিত রাখা হয় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে।

১১ জন রোগীর মধ্যে কয়েকজন রোগীকে অপারেশনের জন্য অজ্ঞান করা হয়ে গিয়েছিল আর তাঁর মধ্যেই অপারেশন আজ আর করা হবে না এটা জানতে পেরে বাকী রোগী ও আত্মীয়স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে। ওই মহিলারা জানান তাদের অপারেশনের জন্য প্রস্তুত করা হলেও তাদের পরে জানানো হয় যে অপারেশন হবে না। এর পরেই শুরু হয় রোগীর আত্মীয়স্বজন ও হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে বচসা। ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলারা।

সোমবার দুপুরে এই ঘটনার পর বিএমওএইচ ডাঃ নাজমি আলম জানিয়েছেন কোনো অপারেশনের সময় জটিলতা হলে সেটা ম্যানেজ করার জন্য যা যা দরকার তা শেষ হয়ে যায়। তাই আজ আর অপারেশন করে হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

Related posts

গান্ধীজয়ন্তীতে বৃক্ষরোপন কর্মসূচি ভাতারে

E Zero Point

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল গোবরডাঙ্গা হিন্দু কলেজ

E Zero Point

মতামত দিন