30/08/2026 : 6:21 PM
আমার বাংলা

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – সৌরিশ দে, পূর্ব বর্ধমান,  ৭ এপ্রিল ২০২৪ :


শনিবারই আবহাওয়া দপ্তর রাজ্যজুড়ে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল। রবিবার সকালে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভিম কর, বয়স ৫১ বছর। তার বাড়ি মেমারি থানার পাল্লা ২ নম্বর ক্যাম্প এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। পাল্লা দিয়ে শুরু হয় বজ্রপাত। এরইমধ্যে স্থানীয় সূর্যনগর মাঠে গরু আনতে যায় ভীম কর। সেই সময় হঠাৎই বজ্রপাতের বিকট আওয়াজ শুনে পরিবারের লোকজন ছুটে যায় মাঠের দিকে। তারা দেখেন ভীম ও তার গরুটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এরপরেই ভীমকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিনই বেলা বারোটা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তর জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে।

 

Related posts

নন্দীগ্রামের শবদেহের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেনঃ শুভেন্দু অধিকারী

E Zero Point

ঈদের প্রাক্কালে পথভিক্ষুকদের নুতন বস্ত্র দিল মঙ্গলকোট থানার পুলিশ

E Zero Point

আউসগ্রামে অর্ধেক রাস্তা দখল করে রোডে ধান শুকাচ্ছেন চাষিরা

E Zero Point

মতামত দিন