08/09/2026 : 7:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নন্দীগ্রামের শবদেহের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেনঃ শুভেন্দু অধিকারী

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২২ ডিসেম্বর, ২০২০:


পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলির ছাতনীর ফুটবল ময়দানে এই প্রথম বিজেপিতে যোগদান করার পর জনসভা করলেন শুভেন্দু অধিকারী। এই সভাতে দিলীপ ঘোষ প্রধান বক্তা হিসেবে থাকলেও মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু বাবু তিনি প্রথমেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগে বলেন নিজের দমে মুখ্যমন্ত্রী হলে ২০০১ সালেই মুখ্যমন্ত্রী হতেন।

নন্দীগ্রামের শবদেহের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। যাঁদের আত্মসম্মান রয়েছে তাঁরা কোনওদিনই তৃণমূল করতে পারবেন না। গরু পাচার, কয়লা পাচারের পর এবার যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে কিডনি পাচার টা শুধু বাকি রয়েছে।

পাশাপাশি তিনি আরও বলেন নতুন বাংলা গড়ব তাই পরিবর্তনের পরিবর্তন চাই, রাজ্যে শিল্প নেই অন্ধকারে ডুবে রয়েছে রাজ্য তাই পরিবর্তন চাই।

Related posts

মেমারিতে দুয়ারে শিক্ষক সংবর্ধনা

ezeropoint +91 7797331771

শুভেন্দুময় গুজবে তৃনমূলের অস্থিরতা বাড়াতে মরিয়া বিজেপি? 

জেনে নিন রাজ্যের নতুন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসকে

ezeropoint +91 7797331771

মতামত দিন