30/08/2026 : 10:07 AM
আমার বাংলা

মেমারি ডিওয়াইএসপি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ অগাষ্ট ২০২৫ :


মেমারি সম্প্রীতি ঐক্যের বিশেষ উদ্যোগ, ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাছ লাগান প্রাণ বাঁচান। আমরা এর আগেও দেখেছি সম্প্রীতি ঐক্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে থাকে। এবং এই সংস্থাকে অসহায় মানুষের পাশে থাকতেও দেখা যায়। তবে আজকে সেই কর্মসূচির মতনই একটি কর্মসূচি করা হয়। মেমারি ডিওয়াইএসপি অফিস সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি ওয়াই এস পি মিজানুর রহমান, সি আই বিশ্বজিৎ মন্ডল, মেমারি থানার ও সি প্রীতম বিশ্বাস, সেকেন্ড অফিসার, রনেন্দ্রনাথ মন্ডল, পালসিট ফাঁড়ির অফিসার ইনচার্জ সামাউর রহমান, সাতগেছিয়া ফাঁড়ির অফিসার ইনচার্জ বাণীপ্রসাদ সিং সহ অন্যান্যরা। মেমারি  সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন শেখ আশরাফুল ইসলাম এবং তাদের সংস্থার সদস্যরা।

সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে বলা হয় প্রত্যেকটি মানুষকে একটি করে গাছ লাগানোর জন্য। এতে পরিবেশ সুরক্ষিত থাকবে। এদিন আম জাম এর মতন বিভিন্ন ধরনের মোট দশটি গাছ লাগানো হয়। পরবর্তীতেও এমন ধরনের কর্মসূচি করবে এবং আগামী দিনে অর্থাৎ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের একটি বিশেষ কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে ও সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায়।

Related posts

চোরাই বালি ভর্তি ৩টি ট্রাক আটক মেমারিতে

E Zero Point

সিভিক ও ভিপি সহ পুলিশ কর্মীদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির

E Zero Point

দেওয়াল দখলের জন্য কোমড় বাঁধলো কালনা যুব তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন