30/08/2026 : 6:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিডিও বিল্ডিং এর উন্নয়ন হয় কিন্ত মানুষ কাজ পায় না, মেমারিতে বললেন সিপিআইএম নেতা

জিরো পয়েন্ট নিউজ, নূর আহমেদ, মেমারি, ১৯ অগাস্ট ২০২৫:


মঙ্গলবার বিকালে সারা ভারত সংযুক্ত কিষান মোর্চা মেমারি ১ পূর্ব ও পশ্চিম ব্লক কমিটির ডাকে মেমারি ১ বিডিও অফিস অভিযান করা হয় ও বিডিও শতরূাপা দাসকে ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। দাবীগুলির মধ্যে অন্নতম হল ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং বকেয়া মজুরী দিতে হবে, অবিলম্বে সরকার ৬৫০ টাকা বস্তা দরে আলু কিনতে হবে, কৃষকের কৃষিঋণ মকুব করতে হবে, স্মার্ট মিটার বাতিল করতে হবে। প্রায় ২ ঘন্টা বিডিও শতরূপা দাসকে ঘেরাও করে রাখা হয় বলে জানান সিপিআইএম নেতারা। এ প্রসঙ্গে বিডিও শতরূপা দাস স্মারকলিপি গ্রহণ কহণ করে আশ্বাস দিয়েছেন, ১০০ দিনের কাজের সার্কুলার এলেই কাজ শুরু হবে ও ডেপুটেশনের কপি উচ্চতর অফিসে পাঠিয়ে দেওয়া হবে।

এদিন বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ১০০০ মানুষের জমায়েত হয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। গরীব খেটে খাওয়া মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন কৃষকনেতা আন্তাজ আলি দফাদার, জয়দেব ঘোষ, কৃষাণু ভদ্র, সনৎ ব্যানার্জী, নিমাই হাঁসদা, পার্বতী হেমরম, সঞ্জয় গুঁই। বিক্ষোভ শেষে বিডিও অফিস থেকে মিছিল করে এসে বামুনপাড়া মোড়ে ১৫ মিনিট রাস্তা অবরোধ করেন কৃষকরা।

এদিন সিপিআইএম নেতা  সঞ্জয় গুঁই বলেন, দুয়ারে সরকারে লক্ষ লক্ষ টাকার টিফিন খরচ হয়, ফর্মগুলো বিডিও অফিস ঘরে বস্তাবন্দি থাকে, বিডিও বিল্ডিং এর উন্নয়ন হয় কিন্ত মানুষ কাজ পায় না।

Related posts

সেভ ওয়াটার সেভ ফিউচার

E Zero Point

জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে মারপিটের অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ২, ধৃতদের জেল হেফাজত

E Zero Point

সাগরদীঘিতে সাস্থ্য বিষয়ক আলোচনা সভা

E Zero Point

মতামত দিন