15/07/2026 : 9:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মাঝেরগ্রামে আমাদের পাড়া, আমাদের সমাধান

জিরো পয়েন্ট নিউজ, মন্তেশ্বর, ১৯ অগাস্ট ২০২৫:


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া, আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেলিয়া পঞ্চপল্লী হাইস্কুল প্রাঙ্গনে।

মঙ্গলবার এই ক্যাম্প শুরু হয় বেলা দশটা থেকে বৈকাল চারটে পর্যন্ত, প্রথম পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান , ক্যাম্প হওয়ার পর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়, দুয়ারে সরকারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা দেয়া হয় সাধারণ মানুষ দের। এই সকল পরিষেবার উপভোক্তাদের ভিড় চোখে পড়ার মতো।

এই ক্যাম্প পরিদর্শন করতে আসেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় রায়, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্যের কর্মধ্যক্ষ গুফরানা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ-সভাপতি প্রতিমা সাহা, সমাজসেবী কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ রাকিবুল হক, মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিফা লায়েক সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Related posts

মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ

E Zero Point

প্রাক্তন বিধায়কা হাত ধরে অ্যাম্বুলেন্স উদ্বোধন

E Zero Point

হাইওয়ে সম্প্রসারনের ফলে সমস্যায় মেমারির আদিবাসী গ্রামঃ মেমারি থানায় আদিবাসীদের জমায়েত

E Zero Point

মতামত দিন