27/08/2026 : 3:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ঝিকড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প 

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১৯ অগাস্ট ২০২৫:


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি ২ ব্লকের অন্তর্গত সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালযয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প । এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ২৪৫ ও ২৪৬ সংসদের তথা সাধারণ নাগরিকগণ।

সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদানে পাড়ার সমস্যার সমাধান হবে। যাতে সকলে সমস্যার কথা বলতে পারেন এবং নিজের পাড়া সমস্যা আধিকারিকদের জানান ও তার জন্যেই এই প্রকল্প । পাশাপাশি চলে দুয়ারে সরকার শিবির ।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য,সাতগেছিঁয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীলা কিষ্কু , উপপ্রধান গোলাম মোস্তফা বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণী সংকর সিংহ মহাপাত্র সহ অন্যান্য আধিকারিক ও উপভোক্তারা।

Related posts

বনপাশ সুভাষ স্পোর্টিং এন্ড এ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

ভাতারে কোয়ারিন্টনে থাকা পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ

E Zero Point

কে হবেন মেমারির পৌরপিতা? শপথ গ্রহণের আগে জল্পনা তুঙ্গে

E Zero Point

মতামত দিন