28/08/2026 : 8:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিশ্বকর্মা পুজোর উদ্বোধন ও বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ সেপ্টেম্বর ২০২৫ঃ


মঙ্গলবার সন্ধ্যায় মেমারি চেকপোষ্টে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার প্রোডাক্ট এন্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৭২ তম বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার প্রোডাক্ট এন্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের ডাইরেক্টর সৈয়দ নাসিরুদ্দিন আহমেদ এবং প্রশাসনিক আধিকারিক তপন গণ।

বিশ্বকর্মা পুজো মন্ডপের ফিতে কেটে উদ্বোধনের পর সংশ্লিষ্ট এলাকার অস্বচ্ছল পরিবারের ১০০ জন মহিলাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।

সোসাইটির প্রশাসনিক আধিকারিক তপন গণ বলেন, ৭২ তম বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের মত এবছরও বস্ত্র বিতরণ করা হয়। পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্ঠান ও ডিলার মিটের আয়োজন করা হয়েছে।

Related posts

মহিলা তৃণমূল কংগ্রেসের সভা

E Zero Point

২০২১-এ সোনার বাংলা গড়বোঃ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

E Zero Point

শ্যামবাটি রাধাকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের দুয়ারে সরকারের ক্যাম্প

E Zero Point

মতামত দিন