13/09/2026 : 12:04 PM
সাহিত্যসাহিত্য সংবাদ

বিশিষ্ট সাহিত্যিকের গ্রন্থ প্রকাশ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৫, মেমারিঃ


রবিবার পূর্ব বর্ধমান জেলা মেমারির কালিতলা মাঝের পাড়া এলাকার বর্তমান সময়ে মেমারির বিশিষ্ট সাহিত্যিক শুভাশিস মল্লিকের লেখা কালজয়ী উপন্যাস কালচক্র গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাহিত্যিকের নিজ বাসভবনে।

প্রয়াতা মাতৃচরণে উৎসর্গীকৃত গ্রন্থটির আবরণ উন্মোচন করেন সাহিত্যিক শুভাশিস মল্লিক স্বয়ং এবং মেমারি পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা মেমারি শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী, প্রবীণ ব্যক্তিত্ব বিশ্বনাথ বিষয়ী।

মঞ্চাসীন ছিলেন বর্ধমান জাগরণী পত্রিকার সম্পাদক বিকাশ বিশ্বাস, মেমারির বিশিষ্ট চিকিৎসক তথা সাহিত্যিক অভয় সামন্ত, স্রোতোস্বিনী পত্রিকার সম্পাদক মিঠু বন্দোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক অমিয় মুখোপাধ্যায় এবং মেমারি শহরের বুদ্ধিজীবী আশীষ ঘোষ দস্তিদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রায় সকল সাহিত্যিক কবি লেখক বুদ্ধিজীবীগণ।

সাহিত্যিক শুভাশিস বাবু জানান, এখনো পর্যন্ত তার তিনটি গ্রন্থ প্রকাশ হয়েছে। আজকের প্রকাশিত গ্রন্থ “কালচক্র” তে বিশেষ তিনটি দশক জুড়ে মানুষের মনের বিবর্তনের বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবীদের তথা স্থানীয় সকল পাঠকদের এই গ্রন্থটি পড়ার অনুরোধ জানান এবং মতামত প্রদানের আবেদন জানান।

Related posts

অনুবাদ কবিতাঃ শিক্ষক

ezeropoint +91 7797331771

পদার্পণের ‘রবীন্দ্র-নজরুল সংখ্যা ১৪২৮’

ezeropoint +91 7797331771

সুকুমার রায়ের প্রয়াণ দিবস স্মরণেঃ ড. রমলা মুখার্জী

ezeropoint +91 7797331771

মতামত দিন