26/08/2026 : 7:58 PM
আমার বাংলা

এ ডি এ অফিসে ৬০০০ আলুচাষীর লাইন, পাশে দাঁড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি

জিরো পয়েন্ট নিউজ, ১৬ মার্চ ২০২৬:

রাজ্য সরকারের ৯ টাকা ৫০ পয়সা কেজি মূল্যে আলু কেনার ঘোষণা করার পর জামালপুরে হিমঘরের মালিক দের নিয়ে জামালপুর ব্লকে মিটিং করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তারপরেই জামালপুর ব্লক কৃষি আধিকারিকের অফিসে শুরু হয়েছে চাষীদের নাম রেজিস্ট্রেশন করার কাজ।

আজ সেই এ ডি এ অফিসে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। তখন সেখানে লাইনে দাঁড়িয়ে জামালপুরের বিভিন্ন অঞ্চলের প্রায় ছয় হাজার চাষী। তিনি সেখানে পৌঁছেই দ্রুত আধিকারিকদের সাথে কথা বলে দ্রুত কাগজপত্র জমা নিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করেন।

মেহেমুদ খাঁন বলেন তাঁরা সর্বদাই কৃষক স্বার্থে কৃষকদের পাশে আছেন। তাই তিনি যাতে কৃষকদের কোনো সমস্যা নয় সেই দেখতেই এসেছেন।

Related posts

মেমারিতে বেআইনি মদ উদ্ধার, গ্রেপ্তার ২

E Zero Point

দ্রোণাচার্য’ পুরস্কার পেতে চলেছেন বর্ধমানের প্রধান শিক্ষক

E Zero Point

গ্যাসের লরি কে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় মৃত ১

E Zero Point

মতামত দিন