26/08/2026 : 7:57 PM
আমার বাংলা

‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠল পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ, পূর্ব বর্ধমান, ১৬মার্চ ২০২৬:

বিধানসভা ভোট ঘোষণা হতেই জেলা জুড়ে ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে পরিস্থিতি। প্রতিদিনই কোথাও না কোথাও ভোট পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার উঠে এলো পূর্ব বর্ধমান জেলার নাম।

জানা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনায় কে বা কারা ‘বয়কট বিজেপির’ লেখা পোস্টার চাপিয়ে দিয়েছে শহর জুড়ে। আর এই পোস্টার বিতর্ক ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুউত্তর। আর এই পোস্টার খোলা কে কেন্দ্র করে জুজুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি নেমে পড়েছে রাস্তায়।

কালনা মন্ডল বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে, গোটা কালনা শহর জুড়ে গতকাল থেকে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার দেখা যায়। সেই পোস্টার গুলো খোলার জন্য আজ কিছু বিজেপির যুব মোর্চার সদস্যরা আসলে তৃণমূলের লোকেরা এসে পোস্টার খুলতে বাধার সৃষ্টি করে। সেই সময় কথা কাটাকাটির পর্যায় থেকে তৃণমূলের ওই গুন্ডাবাহিনীর লোকেরা আমাদেরকে বেধরক মারধর করে।

তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে জানানো হয়, কালনা শহরে যে সকল তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো ছিল সেগুলো বিজেপির লোকেরা এসে ছিড়ে মাটিতে ফেলে দেয়। সে সময় বিজেপির মন্ডল জেলা সভাপতি সহ তার লোকজন তৃণমূল কংগ্রেসের মহিলাদেরকে মারধর করার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই অভিযোগে তৃণমূলের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে পৌঁছে কালনা থানার পুলিশ। বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ। সেই সঙ্গে বিজেপি এবং তৃণমূল দুপক্ষই পুলিশের কাছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।

Related posts

অসহায় মানুষের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘দেশদ্রোহী’ ছাত্র-যুবরা

E Zero Point

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচী

E Zero Point

দেওরের সাথে পরকীয়া সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন

E Zero Point

মতামত দিন