31/07/2026 : 3:05 AM
জীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

স্বামী দূর্গানন্দজী মহারাজের ব্রহ্ম নীল উৎসব মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, ৪ এপ্রিল ২০২৬:

মন্তেশ্বর  ব্লকের অধীনে মাঝেরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যমগ্রামে, মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে মঠাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী দুর্গা নন্দ সরস্বতী মহারাজ গত ২৪ শে মার্চ রামকৃষ্ণ লোকে গমন করেন। মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহা ভাব আশ্রমে পরম পূজ্যপাত স্বামীর দুর্গা নন্দ সরস্বতী মহারাজ প্রায় ৪১ বছর ধরে শ্রী শ্রী তারা মা, শ্রী শ্রীঠাকুর, মা সারদাও স্বামীজি মহারাজের সেবা করে এসেছেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়ম অনুযায়ী।

সেই উপলক্ষে রবিবার সকালে আশ্রমে বিশেষ পূজা, অর্চনা, হোম যজ্ঞ , সঙ্গীত, বেদ পাঠ, কথামৃত পাঠ, আলোচনা ও সাধু ভান্ডারা মধ্য দিয়ে আজকের দিনটি বিশেষভাবে স্মরণ করা হয় আশ্রম প্রাঙ্গনে।

এই ব্রহ্মলীন উৎসবে বিভিন্ন আশ্রম থেকে পরম পূজ্যপাত মহারাজগনও ভক্তরা এই অনুষ্ঠানে যোগদান করেন। দুপুরে প্রায় ১৭০০ ভক্ত বসে প্রসাদ পেয়েছেন বলে জানালেন আশ্রম কর্তৃপক্ষ।

 

Related posts

লবঙ্গঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও সাইনাসের ব্যথা উপশমে প্রকৃতির দান

E Zero Point

আপনার আজকের দিন কেমন যাবে? জেনে নিন রবিবারের রাশিফল

E Zero Point

কেমন যাবে আজ? জেনে নিন দৈনিক রাশিফলে

E Zero Point

মতামত দিন