26/08/2026 : 11:19 PM
আমার বাংলা

মহিলাদের প্রতিবাদের পরই অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান মেমারিতে 

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি, ৮ এপ্রিল ২০২৬:

 

২৪ ঘন্টার মধ্যেই জিরো পয়েন্টের খবরের জেরে ও আমাদপুরের মহিলাদের প্রতিবাদে নড়েচড়ে বসলো প্রশাসন। আমাদপুরের পাড়ায় পাড়ায় মদের ভাটি, ছাত্র যুবসমাজ থেকে এলাকার মানুষকে বাঁচাতে প্রতিবাদে মহিলারা গত সোমবার সন্ধ্যায় জড়ো হয়েছিলো। এমনকি মেমারি থানায় অভিযোগও করা হয়েছিলো। আর তারপরই অ্যাকশন মুডে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার রাতে মেমারি এক্সসাইজ সার্কেল অর্থাৎ আবগারি দপ্তর এবং মেমারি থানার যৌথ অভিযান করলো আমাদপুর গ্রামে।

মেমারি এক্সসাইজ সার্কেলের ওসি এক্সসাইজ মোজাম্মের হক জানান পূর্ব বর্ধমান জেলার মেমারির ১ ব্লকের অন্তর্গত আমাদপুর গ্রামের রথতলা, স্কুল পাড়া, জমিদার পাড়া, পেত্নী পাড়া সহ প্রায় ১৩ টি এলাকায় চোলাই মদ বিক্রির ঠেকে অভিযান চালায় মেমারি আবগারি সার্কেল এবং মেমারি থানা।

ভোটের আগে অবৈধ চোলাই মদ, ‘ফার্মেন্টেড ওয়াশ’, মদ তৈরীর সামগ্রী উদ্ধার করে নষ্ট করা হলো আমাদপুরে প্রশাসনের এই যৌথ অভিযানকে এলাকার প্রতিবাদী মহিলা থেকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। কিন্ত আবার যাতে মদ বিক্রি শুরু না হয় সে বিষয়ে নজদারি প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

Related posts

পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে বস্ত্রবিতরণ

E Zero Point

৪৬ তম বর্ধমান বইমেলার উদ্বোধন

E Zero Point

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী

E Zero Point

মতামত দিন