27/08/2026 : 3:54 PM
আমার বাংলা

যাত্রী বোঝাই বাসের সাথে ফল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃ ত্যু হল লরির চালক ও খালাসীর! আহ ত আরো একজন!

জিরো পয়েন্ট নিউজ মুর্শিদাবাদ, ৮ এপ্রিল ২০২৬:

গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরে ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃ ত্যু হলো দুই জনের।

আহ ত হয়েছেন আরও একজন। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্রে জানাযায়, মালদা থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা ফল বোঝাই একটি লরির মুখোমুখি সং ঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরিটি ভুল পথে (রং সাইড) চলে আসায় এই বিপত্তি ঘটে। প্রচণ্ড গতির কারণে মুখোমুখি সংঘর্ষটি অত্যন্ত ভয়াবহ ছিল।দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ।স্থানীয়দের সহায়তায় পুলিশ আহ তদের উদ্ধার করে বল্লালপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুই জনকে মৃ ত বলে ঘোষণা করেন। গুরুতর আহত লরির অপর এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসের বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানাযায়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃ ত দুই ব্যক্তি লরির চালক ও খালাসি। ঘাতক লরিটি কলকাতা থেকে মালদার দিকে যাচ্ছিল। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ফরাক্কা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related posts

রসুলপুরের মালঞ্চ পার্কের বেতন না পাওয়া কর্মচারীদের পাশে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

E Zero Point

জামালপুরে আবার একটা করোনা পজিটিভ

E Zero Point

মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রায় মেমারির ৪ যুবক

E Zero Point

মতামত দিন