29/09/2026 : 1:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর ৮৭ তম প্রতিষ্ঠা দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২২ জুন ২০২৬ঃ


নেতাজী সুভাষ চন্দ্র বসু-র রাজনৈতিক দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর ৮৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২২ জুন, ২০২৬ তারিখে সোমবার মেমারীতে প্রচার অভিযান ও বস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়। মেমারী পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এইদিন উক্ত কর্মসূচী পালিত হয় এবং আগামী দিনগুলিতে পৌরসভার অন্যত্রেও এই কর্মসূচী পৌঁছে যাবে বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

এইদিন ভ্রাম্যমান প্রচার অভিযানে বক্তব্য রাখেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর মেমারী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অর্ঘ্য বসু। তাঁর বক্তব্যে তিনি জানান, নেতাজীর দল স্বতন্ত্র এবং মেমারীতে স্বতন্ত্রভাবে লড়াই-এর ময়াদানে থাকবে, যেমন এতদিন তিনি ও তাঁর সহযোদ্ধারা বিভিন্নভাবে থেকে এসেছেন। দুর্নীতি মুক্তির সাথে সাথে ভেদাভেদ মুক্ত মেমারী গড়ে তুলতে যুব, মহিলা, সমাজকর্মী, শিল্প-সংস্কৃতি কর্মী ও খেটে খাওয়া মানুষদের আহ্বান জানান তিনি।

দলের যুব সংগঠন সারা ভারত যুবলীগ-এর পক্ষে উপস্থিত ছিলেন রূপচাঁদ সেখ, সুশান্ত হাজরা, সেখ সাহিদ প্রমুখ। দলের ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ব্লক-এর পক্ষে উপস্থিত ছিলেন বিক্রম ধীর, সেখ মিলন প্রমুখ। প্রতিষ্ঠা দিবসে নেতাজীর দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর আহ্বান – জনগণের হাতে সমস্ত ক্ষমতা চাই।

Related posts

রেশনের চাল আটক মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক মেমারিতে

ezeropoint +91 7797331771

মেমারিতে বিজেপির পথসভা

ezeropoint +91 7797331771

মতামত দিন