29/09/2026 : 4:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে হতে পারে বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সদর দপ্তর, জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল রাজ্য সরকার

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি আনসারী, ২৬ জুন ২০২৬:


পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার নাগরিকদের জন্য সুখবর। বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সদর দপ্তর বর্ধমান শহর থেকে মেমারি পৌরসভা এলাকায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে উদ্যোগ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই উদ্যোগের পিছনে রয়েছেন মেমারি বিধানসভার নব নির্বাচিত বিধায়ক মানব গুহ।

সম্প্রতি রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (PAR) দপ্তরের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে প্রস্তাবিত স্থানান্তর সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্টে SWOT বিশ্লেষণ, সম্ভাব্য ব্যয়, জেলা বিচারকের মতামত, প্রশাসনিক সীমানার মানচিত্র এবং প্রস্তাবিত প্রশাসনিক ভবনের জমি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

সরকারি সূত্রের এই উদ্যোগে স্পষ্ট, বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জেলা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে মেমারি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য হতে পারে। পাশাপাশি এলাকার পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

 

তবে উল্লেখ্য, এটি এখনও একটি প্রস্তাব মাত্র। জেলা প্রশাসনের রিপোর্ট এবং রাজ্য সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই সদর দপ্তর স্থানান্তর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

 

Related posts

মুখ্যমন্ত্রীকে অপমান ও সঞ্জিত ঘোষের খুনের প্রতিবাদে বাইক মিছিল মঙ্গলকোটে

ezeropoint +91 7797331771

ভাতারের ওরগ্রামে ইকো পার্কের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী

ezeropoint +91 7797331771

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

ezeropoint +91 7797331771

মতামত দিন