19/08/2026 : 3:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জীবনে বলিদান করতেই হবে, তবেই হবে প্রকৃত দেশ প্রেমঃ বিধায়ক, হর-ঘর তিরঙ্গা কর্মসূচি গন্তার বি এম হাইস্কুলে

জিরো পয়েন্ট নিউজ মেমারি পার্থসখা অধিকারী ও নূর আহামেদ, ১৮ অগাষ্ট ২০২৬ :


সরকারি নির্দেশ অনুসারে গত ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত সর্বত্র পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এই কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার বি এম উচ্চবিদ্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়। কর্মসূচি পালনের অন্তিম দিনে অর্থাৎ সোমবার বিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ। তিনি বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগ্নিক পাল। এরপর প্রধান শিক্ষক বিধায়ক কে উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেন।

সুনিপুণ বক্তা বিধায়ক মানব গুহ’র বক্তব্যে উপস্থিত ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকাগণ মুগ্ধ হয়ে যান। শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদানের ভঙ্গিমা অনুসারে বিধায়ক বিনা মাইকে সমগ্র অনুষ্ঠান কক্ষ বিচরণের মাধ্যমে তার বক্তব্য প্রদান করেন। বিধায়ক তার বক্তব্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন।

উদ্বোধনী সংগীতের রেশ টেনে তিনি প্রথমেই বলেন, জীবনে বলিদান করতেই হবে। তবেই হবে প্রকৃত দেশ প্রেম। তিনি ইউনিফর্ম প্রসঙ্গ টেনে বলেন, স্কুল ইউনিফর্ম বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি আরো বলেন রেজাল্টের নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিচার করলে হবে না।

এরপর মেমারিতে খেলাধুলার পরিকাঠামোর প্রসঙ্গ টেনে বলেন, আগামী কয়েক মাসের মধ্যে মেমারির খেলাধুলার পরিবর্তন তথা উন্নয়নের পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হবে।

পেশার কথা উল্লেখ করতে গিয়ে তিনি রাজনৈতিক পেশার কথাও বলেন। এছাড়া তিনি আরও কয়েকটি দিকে আলোকপাত করেন। বক্তব্য শেষে তিনি বিদ্যালয়ের সরকারি পোশাক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে পরিচয় পর্বে মিলিত হন। সার্বিক অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক সাগ্নিক পাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন সি সি আর টি প্রশিক্ষণপ্রাপ্ত ইংরেজি শিক্ষক শেখ নুরুল হুদা।

Related posts

বর্ধমানে ৫০০ জন আশাকর্মীর বিক্ষোভ

E Zero Point

পার্টী কর্মীর জীবনাবসান

E Zero Point

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী সাংবাদিক সম্মেলন

E Zero Point

মতামত দিন