18/08/2026 : 11:45 PM
আমার বাংলাহুগলি

জল নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগে বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ হুগলি, অমিত কুমার মন্ডল, ১৮ অগাষ্ট ২০২৬ :


আজ মঙ্গলবার সুত্রের খবর এদিন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে সাথে নিয়ে পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জি টি রোডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জিটি রোডের পাশে বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলে জল জমে যায়। সমগ্র পান্ডুয়াতে জল নিকাশের সমস্যা দীর্ঘদিনের এমনটাই অভিযোগ এলাকাবাসীর। পান্ডুয়া বিধায়ক তুষার মজুমদার এদিন জল নিকাশি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে বিডিও জয়েন্ট বিডিও এবং ব্লক অফিসের ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। জল জমার সমস্যা গুলি ঘুরে দেখেন সরকারি আধিকারিকদের নিয়ে।

বিধায়ক তুষার মজুমদার এদিন জানান পান্ডুয়ার বিভিন্ন জায়গার জল জমার সমস্যা ঘুরে দেখছেন এবং তা সমাধানের উদ্দেশ্যে সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি যাতে এলাকায় জমা জল থেকে মশার উপদ্রব না বাড়ে সে বিষয়েও সরকারি আধিকারীদের খেয়াল রাখবা নির্দেশ দেন। আগামী দিনে সমগ্র পান্ডুয়া এলাকায় জল নিকাশি সমস্যা মিটবে বলে আশ্বাস দেন বিধায়ক।

 

Related posts

স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালা মেমারি গার্লস স্কুলে

E Zero Point

মেমারি রসুলপুরে হাতেনাতে পাকড়াও মোবাইল চোর

E Zero Point

মেমারি পৌরসভার বাসিন্দা করোনা পজিটিভ, কর্মসূত্রে তিনি কলকাতায় থাকেন

E Zero Point

মতামত দিন