জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ৬ সেপ্টেম্বর ২০২৬ :
সুর ভারতী সংগীত কলা কেন্দ্রে অনুমোদিত মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া নান্দনিকের পক্ষ থেকে সুজনশীল মঞ্চে নৃত্য ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সাতগেছিয়া মেঘমালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কক্ষে। রবিবার সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতায় নৃত্যে চারটি গ্রুপ ও আবৃত্তির একটি গ্রুপ ছিল। এই প্রতিযোগিতায় প্রত্যেক গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় নান্দনিক এর পক্ষ থেকে। ছোট ছোট ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের ভুল ও ত্রুটিপূর্ণ দিকগুলি বিচারকরা তাদের কাছে তুলে ধরেন এবং পরবর্তী পর্যায়ে তারা যেন সঠিক ভাবে নৃত্য ও আবৃত্তি পরিবেশন করতে পারে সেই বিষয়ে অবগত করেন।
অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথি ও বিচারকদের বর্গদের বরণ করে নেয়া হয় ও জাতীয় সংগীত পরিবেশনে পর অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘমালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অভিষেক ঘোষ, নান্দনিকের কালচার সেক্রেটারি শ্রীমতি বিষ্ণুপ্রিয়া ঘোষ, বিচারক সন্দীপ মুখার্জি, কেয়া মুখার্জি, জিৎ বাঘ, অনুশ্রী ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবক ও অভিভাবিকাগন।



