16/09/2026 : 10:59 AM
আমার বাংলা

তিন সপ্তাহের মধ্যেই সিআইডি কে বারুইপুর এনকাউন্টার মামলা তদন্ত শেষ করতে বললো হাইকোর্ট 

জিরো পয়েন্ট নিউজ কলকাতা, মোল্লা জসিমউদ্দিন, ১৬ সেপ্টেম্বর ২০২৬:


মঙ্গলবার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট । ওই ঘটনায় ধৃতদের মধ্যে একজনকে এনকাউন্টারে খতম করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেই এনকাউন্টারের ঘটনার দ্রুত তদন্ত শেষ করতে এদিন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এনকাউন্টারের ঘটনার তদন্ত শেষ করতেও সিআইডি নির্দেশ দিয়েছে আদালত।সঙ্গে সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।এদিন কলকাতা হাইকোর্টের তরফে তদন্তকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।

এই সময়ের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্তপ্রক্রিয়া। ঘটনার সিসিটিভি সংরক্ষণ করা হয়েছে। সেই কথা ইতিমধ্যেই আদালতে জানিয়েছে রাজ্য। বারুইপুরের এনকাউন্টারের ঘটনার তদন্ত করছে সিআইডি।গত জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকাকে খুন ও ধর্ষণ করে পুকুরে দেহ ফেলে দেয় অভিযুক্তরা। তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের মধ্যে। সেই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার, কবীর মোল্লা নামে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন তদন্তকারীরা।

অভিযোগ, তখনই পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত প্রভাস। যার ফলে আত্মরক্ষার্থে তাকে এনকাউন্টারে খতম করেছিলেন তদন্তকারীরা। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। ওই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Related posts

কালনায় ঢাকিদের মাথায় হাত

ezeropoint +91 7797331771

আজাদী কা অমৃত মহোৎসবঃ বাইক মিছিল পূর্ব বর্ধমানে

ezeropoint +91 7797331771

দাদার হাতে ভাইয়ের মৃত্যু মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন