30/08/2026 : 3:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচী বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বাম ছাত্র ও যুব সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব বর্ধমান শহর ১ আঞ্চলিক কমিটির আহ্বানে  এক বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হল বর্ধমান শহরের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে। বামপন্থীকর্মীরা বুকে পোষ্টার লাগিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন। প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, বাগনানে ছাত্রীর শ্লীলতাহানি , তার মাকে হত্যা করা ও পরে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতার বিরুদ্ধে কেস তুলে নেবার জন্য নির্যাতিতার পরিবারকে বিধায়ক, মন্ত্রী ও বাগনান থানার আই সির দ্বারা হুমকি দেবার প্রতিবাদে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিক্ষোভ কর্মসূচীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদে করা হয়।

Related posts

পুজোর খরচা বাঁচিয়ে দুঃস্থদের বস্ত্রদান

E Zero Point

আজাদি কা অমৃত মহোৎসবঃ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার নারী

E Zero Point

তারাপীঠ থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, জখম স্বামী

E Zero Point

মতামত দিন