স্টাফ রিপোর্টারঃ বর্তমান পরিস্থিতিতে দেশে প্রতিদিন গড়ে করোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় ২৫ হাজার করে মানুষ। সংক্রমণের নিরিখে রাশিয়াকে টপকে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে দেশ। স্বস্তি দিচ্ছে না রাজ্যের পরিসংখ্যানও এখনও পর্যন্ত ৮৫০ জনেরও বেশি মানুষের শরীরে।
আজ পূর্ব বর্ধমান জেলায় মোট ৯ জন করোনা আক্রান্ত হলেন। মেমারি-১ ব্লকে ৪ জন, মেমারি-২ ব্লকে ২ জন, কাটোয়া-১ ব্লকে ১ জন ও কালনা-১ ব্লকে ২ জন করোনা পজিটিভ হলেন।
মেমারি-১ ব্লকের দেবীপুর পঞ্চায়েত এলাকায় কালিতলা গ্রামের বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্ধমানে হোমগার্ডের কাজ করতেন। তার বাড়ির চারপাশ বাঁশের ব্যারিকেড দিয়ে পুলিশ সীল করে দিয়েছে এবং ডিভিসি বাঁধ স্থিত পরিবারের তিনটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে বর্ধমানের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও দেবীপুর পঞ্চায়েত এলাকার আরও ১ জন করোনা এবং দুর্গাপুর পঞ্চায়েতের বড়র গ্রামে ১ জন করোনা আক্রান্ত হলেন।
দলুইবাজার-২ পঞ্চায়েতের পাল্লারোড-চাঁচাইয়ে ৫ বছরের শিশু করোনা আক্রান্ত। সংবাদসূত্রে জানা যায় কিছুদিন আগে শিশুটি পরিবারের সাথে দিল্লী থেকে ফিরেছিলো। তারা সকলে পাল্লারোডস্থিত টিএ হাইস্কুলে কোয়ারিন্টনে ছিল। সেখানেই তাদের সকলের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শিশুটির রিপোর্ট পজিটিভ এসেছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে তাকে বর্ধমানের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য দিকে মেমারি-২ ব্লকের সাতগেছিয়া গ্রামে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মেমারি থানার পুলিশ সমস্ত জায়গায় পৌঁছে গেছে এবং এলাকার স্বাস্থ্যকর্মীদের সাথে শীঘ্রতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
—–
বিস্তারিত আপডেটের জন্য পেজটি রিফ্রেশ করুন ও বিভিন্ন সংবাদের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট www.ezeropoint.net
