28/05/2026 : 7:48 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

আহাম্মদ মির্জা, জামালপুরঃ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী ৬ জুলাই থেকে আগামী ১৩ই জুলাই পর্যন্ত যে দলীয় কর্মসূচীর ঘোষণা করেছিলেন গত ৬জুলাই সেমাবার প্রথম দিনে সারা রাজ্যসহ জামালপুর ব্লকে বিভিন্ন বুথে বুথে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল তৃৃনমূল কংগ্রেস। জামালপুর বাসস্ট্যান্ড থেকে জামালপুর বাজার পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ব্লকের নেতা অর্থাৎ জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন ও সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক।
পেট্রোল – ডিজেলের মূল্যবৃদ্ধি সহ রেল বিএসএনএল বেসরকারি হাতে বিজেপি তুলে দিচ্ছে মূলত সেই কারণেই এই প্রতিবাদ মিছিল করে তৃৃনমূলের কর্মীরা পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটলেন এবং মিছিলে সবার মুখে মুখে আওয়াজ শুনতে পাওয়া যায় বিজেপি হাটাও দেশ বাঁচাও।
তৃৃনমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন বলেন গণতান্ত্রিক দেশে যে যার মতো পার্টি করতে পারে তাই বলে কেউ অশান্ত করে তুললে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আরো বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে সাফ হয়ে যাবে।

Related posts

নবান্ন থেকে মেমারি শহরের দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়াল মাধ‍্যমে

E Zero Point

বামসংগঠনের উদ্যোগে নাদনঘাটে সচেতনামূলক প্রচার অভিযান

E Zero Point

মেমারিতে নজরুল উৎসব- সম্বর্ধিত হলেন বিশিষ্ট জনেরা

E Zero Point

মতামত দিন