26/08/2026 : 7:21 PM
আমার দেশব্যবসা বণিজ্য

বছরের শেষে সোনার দাম হতে পারে আকাশছোঁয়া!‌

বিশেষ প্রতিবেদনঃ রোজই একটু একটু করে বাড়ছিল সোনার দাম। যদিও বৃহস্পতিবারে এসে সেই বৃদ্ধিতে কিছুটা লাগাম পড়েছে। সোনার দাম কিছুটা কমে হয়েছে ৪৮৯৭৭ টাকা। কিন্তু এই মাসেই সোনার দাম ছুঁয়েছিল ৪৯ হাজার টাকা। ছাড়িয়ে গিয়েছিল সমস্ত রেকর্ড। আজ যখন দাম কমতে শুরু করেছে, অনেকেই হয়ত ভাবছেন, এবার ধীরে ধীরে দাম কমবে সোনার!‌ কিন্তু না। বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। মার্চ মাসে কম দাম থেকে ক্রমেই বাড়তে বাড়তে সোনার দাম এখন আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই ট্রেন্ডই বজায় থাকবে চলতি বছর জুড়ে। তাঁদের মতে, এই বছরের শেষে শোনার দাম পৌঁছে যেতে পারে প্রায় ৫৫ হাজার টাকার কাছাকাছি। প্রতি ১০ গ্রামে দামের নিরিখে নতুন রেকর্ড করতে পারে সোনা। ক্রমে সোনার দাম এতটা বাড়তে শুরু করেছে যে সোনায় নিশ্চিন্তে বিনিয়োগ করা যায়, এই মানসিকতা থেকেই ইদানীং লোকে সোনা কেনার দিকে ঝুঁকছেন। তাই বিশেষজ্ঞরা বলছেন, অদূর ভবিষ্যতে যাঁরা সোনার কেনার কথা ভাবছেন, তাঁরা এখনই কিনতে পারেন। কারণ, আগামী ছ’‌মাসে সোনার দাম আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, এখন হাত গুটিয়ে বসে থেকে, পরে সোনার দাম কমার আশায় থাকলে আখেরে ঠকতেই হবে।

Related posts

কৃষক-অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে জয় কিষান আন্দোলনের সিকিম রাজ্য ইউনিট স্থপিত

E Zero Point

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত দিব্যাঙ্গ ব্যক্তিদের খাদ্যশস্য প্রদান সুনিশ্চিত করতে হবে

E Zero Point

নোবেলজয়ী পদার্থবিদ স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

E Zero Point

মতামত দিন