30/08/2026 : 12:28 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু 

আলেক শেখ,  কালনা,  ৩০ জুলাইঃ


রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয় এক গৃহবধূর।  ঘটনাটি ঘটে  বুধবার রাতে কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা গ্রামে। এই গ্রামের গৃহবধূ জরিনা বিবি (২৮)  নিজের ঘরের বারান্দায়  ঘুমিয়ে ছিলেন।  হঠাৎ সাপের কামড়ে  ঘুম  ভেঙে গেলে তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতলে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।  বৃহস্পতিবার তার মৃতদেহের ময়নাতদন্ত হয়।

Related posts

গঙ্গার করাল গ্রাসে সামসেরগঞ্জের ধানঘড়া গ্রাম

E Zero Point

সংস্কার করা হবে মেমারি ডাকবাংলো, পরিদর্শনে জেলা পরিষদের কর্মকর্তারা

E Zero Point

লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া এবং ইয়ুথ হস্টেল পান্ডুয়া শাখার যৌথ উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন