28/05/2026 : 6:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু 

আলেক শেখ, কালনা, ৩০ জুলাইঃ


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার রাতে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের।  মৃত রামু তুড়ির বাড়ি মন্তেশ্বর থানার গদারপাড়ায়।   এদিন বাড়ির টেবিল ফ্যানটি ঘুরছে না দেখে রামু তুরি নিজেই মেরামত করতে যায়। মেরামতি করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্ত্রী প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন। প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে স্থানীয় মন্তেশ্বর ব্লক  হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সংশ্লিষ্ট ডাক্তার বাবু দেখার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়।  মৃত পরিযায়ী শ্রমিক রামু তুরি মাসখানেক হল কেরল থেকে বাড়ি ফিরেন।  তার পরিবারে  স্ত্রী এবং   দুই শিশু সন্তান রয়েছে।

Related posts

ঠান্ডার জন্য মেমারি হাসপাতালের বিশ্রামাগারে ত্রিপলের ব্যবস্থা

E Zero Point

নন ইনভ্যাসিভ ভেন্টিলেশনে প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

E Zero Point

তফসিলি সংলাপের গাড়ির শুভ উদ্বোধন পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন