07/09/2026 : 7:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বের সিপিআইএম পার্টি সদস্য সুশান্ত কোনারের জীবনাবসান

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৯ অগাস্ট ২০২০:


সিপিএইএমের মন্তেশ্বর এরিয়া কমিটির জামনা শাখার পার্টি সদস্য সুশান্ত কোনারের জীবনাবসান হয়েছে। তিন বেশ কিছু দিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর রবিবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যু খবর পেয়ে তাঁর ফজলপুরের বাড়িতে শেষশ্রদ্ধা জানাতে ছুটে আসেন  বহু পার্টি নেতা, কর্মী,  অনুরাগীরা।  পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান– পার্টি নেতা ওসমান গনি সরকার, ধনঞ্জয় সামন্ত,  পরেশ সামন্ত, আসফার শেখ, তনয় কোনার প্রমুখ।  এদিন নবদ্বীপ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সমাধা হয়। তিনি কৃষক আন্দোলন এর মধ্য দিয়ে পার্টির সংস্পর্শে আসেন। ১৯৮৪  সালে  তিনি পার্টি সদস্যপদ অর্জন করেন।    আমৃত্যু   তিনি সেই পদেই আসীন  ছিলেন।   তিনি কাটসিহি উচ্চ বিদ্যালয়ের সম্পাদক এবং কাটসিহি পাঠাগারে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মেহনতি মানুষের জন্য কাজ করেছেন।।  বাম আদর্শের প্রতি তাঁর  নিষ্ঠা ও   সততা মানুষকে আকৃষ্ট করত।

ছবি ক্যাপশন—  ছবি ।

|| আলেক শেখ, কালনা ||

Related posts

মুর্শিদাবাদে বিজেপির ঘরে ভাঙ্গন

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটে তৃণমূলের বাইক মিছিল

মেমারি থানাতে প্রজাতন্ত্র দিবস

ezeropoint +91 7797331771

মতামত দিন