12/07/2026 : 8:17 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বেআইনি অস্ত্রকারবারে জড়িত বিজেপি নেতা গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২২ অগাষ্ট, ২০২০:


উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বিজেপি অফিস সচিব বাপিন দাসকে গ্রেপ্তার করল বসিরহাট পুলিশ। সংবাদসূত্রে জানা যায় যে, অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই প্রভাবশালী বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি।

ধৃত বিজেপি নেতা বসিরহাটে বেশ প্রভাবশালী বলেই পরিচিত। সম্প্রতি বসিরহাটের ময়লাখোলা এলাকা থেকে ৪টি পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিস।

সেই সূত্র ধরে বসিহাট মহকুমার বিজেপির অফিস সচিব বাপিন দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিস। বসিরহাটের ঘড়িবাড়িতে বাড়ি ৩৫ বছর বয়সী ওই বিজেপি নেতার।

ধৃত অস্ত্র ব্যবসায়ীর সূত্র ধরেই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

পুলিস দাবি করেছে, এই চক্রটি ভিন রাজ্য ও উত্তর ২৪ পরগনা বিভিন্ন এলাকা থেকে অস্ত্র ও গুলি নিয়ে এসে মূলত বাংলাদেশ এলাকায় দুষ্কৃতীদের কাছে বিক্রি করে থাকে।

 

Related posts

বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে রক্তদান শিবির ও বস্ত্রদান শিবির

E Zero Point

ইলেকট্রিক শক খেয়ে মঙ্গলকোটো মৃত এক ব্যক্তি

E Zero Point

অসহায় বৃদ্ধার পাশে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের যোদ্ধারা

E Zero Point

মতামত দিন