13/07/2026 : 3:40 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নেমে কালনা জুড়ে প্রতিবাদ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৫ অগাস্ট ২০২০:


সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে  মঙ্গলবার  পথে নেমে কালনা  জুড়ে সরব হলেন সিপিআইএম কর্মীরা।  যে দাবিগুলো নিয়ে সপ্তাহ ব্যাপী  দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে,  সেই দাবিগুলো নিয়ে এদিন সরব  হন কালনার   পার্টি কর্মীরা। কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে শহরের ছোটদেউড়ি মোড় ও রেজিট্রি দপ্তরের সামনে দুটি পথসভা  হয়। বক্তব্য রাখেন– স্বপন ব্যানার্জি, কেশব ঘোষ, অমিতাভ চক্রবর্তী প্রমুখ।   পার্টির কালনা২ এরিয়া কমিটি উদ্যোগে অনুখাল ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়  পথসভা ও মাইক প্রচার করা হয়। এই পথসভা গুলিতেও দাবির সমর্থনে  বক্তব্য রাখেন মহম্মদ  শাহ, বড়ুনদেব বিশ্বাস, অশোক ঘোষ, পুষ্পেন  চ্যাটার্জি,  গৌতম হালদার প্রমুখ।  দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হল– বর্ধিত মজুরি সহ রেগার কাজ ২০০ করা,  রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিশেষ করে রেল বিদ্যুৎ পেট্রোলিয়াম কয়লা ব্যাংক-বীমা প্রতিরক্ষা উৎপাদন বেসরকারিকরণ বন্ধ করা,  বিপর্যয় মোকাবেলা আইন চালু থাকায় মহামারীতে মৃতদের পরিবারকে জাতীয় বিপর্যয় রিলিফ ফান্ডের বিধি মেনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া,   শ্রম আইন শিথিলের উদ্যোগ বন্ধ করা, শহরাঞ্চলে কর্ম নিশ্চয়তা আইন চালু করা,   আইকর দেন না এমন পরিবারগুলিকে আগামী ছয় মাস মাসিক নগদ ৭,৫০০ টাকা করে দেওয়া,  আগামী ৬ মাস যাদের প্রয়োজন এমন সকল পরিবারকে মাথাপিছু ১০ কিলোগ্রাম করে  খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে।

Related posts

বিজেপি জেলা সভাপতির গাড়িতে বোমা মারার অভিযোগ

E Zero Point

গাপ্পি মাছের চারা বিতরণ

E Zero Point

বাঘের আতঙ্ক ময়নাগুড়ি সাপ্টিবাড়িতে

E Zero Point

মতামত দিন