31/05/2026 : 3:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

রাজ্য ও কেন্দ্রের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম-এর অভিযান

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, কাঁকসা, ২৫ অগাষ্ট, ২০২০:


আন্দোলনের মাধ্যমে ২০২১ বিধানসভা ভোটের আগে রাজ্যে পুরোনো জমি খুঁজে পেতে চাইছে বামেরা। সেই লক্ষ্যে মঙ্গলবার কাঁকসা বিডিও অফিস অভিযান করলেন বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা। এদিন সিপিআইএমের কাঁকসা এক নম্বর ও দুই নম্বর কমিটির ডাকে কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সিপিআইএমের কর্মী সমর্থকরা কাঁকসা বিডিও অফিসের সামনে এই সভায় সামিল হলেন। রাজ্য প্রশাসনে তৃণমূলের লাগামহীন দুর্নীতি, বিজেপির দেশ বিক্রির চক্রান্ত ব্যর্থ করতে এদিন একাধিক দাবি নিয়ে কাঁকসা বিডিও অফিস অভিযান করে বিডিও অফিসের সামনে সভা করলেন বাম কর্মী সমর্থকেরা। আজকের সভা শেষে কাঁকসার বিডিওকে তাদের দাবি সম্বলিত একটি ডেপুটেশন তুলে দেন তাঁরা।আজকের এই অভিযানে যোগ দিয়েছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য বিরেশ্বর মন্ডল, অলোক ভট্টাচার্য্য, জনার্ধন চ্যাটার্জি সহ অন্যান্যরা।

Related posts

তৃণমূল নেতা অচিন্ত্য চ্যাটার্জীর পদত্যাগ প্রসঙ্গে কি বললেন, বিধায়ক, পৌরপিতা ও শহর সভাপতি

E Zero Point

লাল ঝাণ্ডায় ফেরা শুরু পূর্বস্থলীতে

E Zero Point

তৃণমূলের মোমবাতি মিছিলে জামালপুরে

E Zero Point

মতামত দিন