26/08/2026 : 9:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবৈঁচিহুগলি

পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু বৈঁচি জি টি রোডে

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ৪ সেপ্টেম্বর ২০২০:


বৈঁচি জিটি রোডের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে বৈঁচি নুনিয়া ডাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম শেখ রাজীব। বয়স ২৬ বছর । বাড়ি বৈচিগ্রাম বেলেজোল পাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় জিটি রোডের পাশ দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারে শেখ রাজীব । এরপরেই সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে জিটি রোডের উপর বাইক নিয়ে পড়ে যায় সে।পেছন থেকে আসা একটি চারচাকা গাড়ি তার উপর দিয়ে চলে যায়। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ।

Related posts

কৃষি কালা কানুন বাতিল, মেমারিতে মিষ্টিমুখ

E Zero Point

বর্ধমান শহরে লকডাউনে শিল্প কলার ভবিষ্যৎ নিয়ে বৈঠক

E Zero Point

রাজ্য ও পূর্ব বর্ধমানে একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ, বাড়াচ্ছে উদ্বেগ

E Zero Point

মতামত দিন