30/08/2026 : 2:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নাবালিকার কপালে সিঁদুর দিয়ে দেওয়াই ব্যাপক চাঞ্চল্য ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৫ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের ঢেরিয়া গ্রামে এক নাবালিকার কপালে জোর করে সিঁদুর দিয়ে দেওয়াই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

এ বিষয়ে ওই নাবালিকার বাবা ভাতার থানায় লিখিত অভিযোগ জানান।
ঘটনার খবর জানতে পেরে ভাতার থানার পুলিশ গতকাল রাত্রে ওই যুবক মানিক বাগকে গ্রেফতার করে তার বাড়ি থেকে। ওই যুবকের বয়স ২২ বছর। সে পেশায় দিনমজুর।

নাবালিকার বাবা কালাচাঁদ সিং র অভিযোগ, গত দু’বছর ধরে তার মেয়েকে বিরক্ত করতো মানিক বাগ। টিউশন ও স্কুল গেলে রাস্তা আটকে বিরক্ত করতো সে। বারবার এ বিষয়ে ছেলের বাবাকে জানিয়েছিলেন কালাচাঁদ কিন্তু কোনো ফল হয়নি ।গত পরশুদিন জোর করে তার মেয়ের কপালে সিঁদুর দিয়ে দেয় মানিক বাগ ।এরপরে এলাকায় দারুন উত্তেজনা শুরু হয়।

পুলিশ সুত্রে খবর ওই নাবালিকার বাবা একটি অভিযোগ করেছে ভাতার থানায় ।সেই অভিযোগের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

Related posts

সাইবার প্রতারণা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান সাতগেছিয়ায়

E Zero Point

টানা প্রবল বৃষ্টিতে মেমারি-মন্তেশ্বরের ধান চাষীদের মাথায় হাত

E Zero Point

শর্তসাপেক্ষে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়াল রাজ্য

E Zero Point

মতামত দিন