16/07/2026 : 2:08 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে বিভিন্ন দল থেকে ৩০০ কর্মী যোগদান তৃণমূলে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৫ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের মাহচান্দা গ্রাম পঞ্চায়েতের আড়রা গ্রামে শিক্ষক দিবসকে সামনে রেখে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৩০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার হাত ধরেএই সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ,ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি ও কার্যকরী সভাপতি মনোয়ার ইসলাম।

আর,এস,পি জেলা কমিটির সদস্য কৃষ্ণ গোপাল মন্ডল ও বিজিবি বুথ সভাপতি উত্তম মল্লবের হাত ধরে প্রায় 90 টি পরিবারের ৩০০ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
আজকের এই যোগদান বিজেপি ও অন্যান্য দলের বড় ভাঙ্গন বলে মনে করেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।

 

 

Related posts

পুলিশ ও হাসপাতাল কর্মীদের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

অকাল বর্ষণে আলু চাষিদের মাথায় হাত মেমারিতে

E Zero Point

গুসকরায় ‘দুয়ারে সরকার’

E Zero Point

মতামত দিন