07/09/2026 : 3:36 AM
আমার বাংলা

টানা প্রবল বৃষ্টিতে মেমারি-মন্তেশ্বরের ধান চাষীদের মাথায় হাত

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১০ এপ্রিল ২০২৫ :


পূর্ব বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের ‘ধানের গোলা’নামে পরিচিত। মূলত ধান ও চালের উৎপাদনে বিখ্যাত পূর্ব বর্ধমান। এই জেলার উর্বর জমি ধান চাষের জন্য খুবই উপযোগী, ফলে এখানকার ধানের ফলন বেশ ভালো হয়। এই বছর ধানের ফলন বেশ ভালই ছিল,কিন্তু সময়ের আগেই প্রচুর বৃষ্টিতে মাঠের মধ্যে শুয়ে পড়েছে ধান গাছ। বিপাকে পড়েছেন মেমারি দু’নম্বর ব্লকের ও মন্তেশ্বর ব্লকের চাষিরা।

চাষিরা বলছেন আর কিছুদিন পর বৃষ্টি হলে সমস্যা হতো না। বৃষ্টির মাঠে ধান শুয়ে পড়েছে ওই ধান ঘরে তোলা খুব শক্ত, নষ্ট হয়ে যাবে ধান। অনেকেই ধান এনে রাস্তায় ছড়িয়ে দিয়েছেন শুকানোর জন্য।এখনো আকাশের মুখ ভার, কালো মেঘের ঢেকে রয়েছে আকাশ মাঝেমধ্যেই পড়ছে বৃষ্টি।

আরো বৃষ্টি হলে সমস্ত ধান নষ্ট হবে বলে জানাচ্ছেন কৃষকরা। অনেকেই ব্যাংক থেকে লোন করে বিঘার পর বিঘা জমিতে ধান লাগিয়েছেন । এখন সেই লোন মেটাবেন কী করে সে নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।

 

Related posts

মন্তেশ্বের সিপিআইএম পার্টি সদস্য সুশান্ত কোনারের জীবনাবসান

ezeropoint +91 7797331771

ছেলের জন্মদিনে দুস্থদের পাশে সরকারি অফিসার

ezeropoint +91 7797331771

কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা

মতামত দিন