23/07/2026 : 3:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১০ বছরেও হয়নি রাস্তার সংস্কার, গ্রামবাসীদের ক্ষোভ নাদনঘাটে

জিরো পয়েন্ট নিউজ – সৈয়দ আবু জাফর, পূর্ব বর্ধমান, ১৮ এপ্রিল ২০২৫ :


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া আদিবাসী পাড়ার মধ্যে দীর্ঘ প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল, বর্ষা এলে কাদায় চলাচলের অযোগ্য হয়ে ওঠে রাস্তা, মাঝেমধ্যেই রয়েছে খানাখন্দে ভরা, বিগত ১০ বছর ধরে রাস্তার কোনো সংস্কারের হয়নি, হলে মাঝেমধ্যেই দুর্ঘটনাও ঘটে রাস্তায়। অবিলম্বে গ্রামের মধ্যে এই রাস্তা ঢালাই রাস্তা হোক চাইছেন এলাকাবাসী।

এই রাস্তা দিয়েই ধোবাপাড়া মসজিদ, ধোবাপাড়া প্রাথমিক বিদ্যালয়, এবং দুটি কবরস্থানে যাবার জন্য এই রাস্তায় ব্যবহার করেন গ্রামবাসীরা। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে গিয়েও সমস্যার মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে, দ্রুত রাস্তা হোক চাইছেন এলাকাবাসী।

শুক্রবার স্থানীয় নসরতপুর পঞ্চায়েতের এই এলাকার সদস্য,অমল হালদার তিনি জানান, পথশ্রী প্রকল্প, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে রাস্তাটি নিয়ে বলা রয়েছে, ২০২৫-২৬ অর্থ বর্ষে রাস্তা ঠিক হয়ে যাবে। এতে মিটবে সমস্যা।

 

Related posts

জামালপুরের নবগ্রামের পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত

E Zero Point

স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত থেকে, বিএসএফের জালে ১১ বাংলাদেশী

E Zero Point

পূর্বস্থলীর নার্সারিগুলি আবার কাজ শুরু করেছে

E Zero Point

মতামত দিন