30/08/2026 : 10:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বোহারে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা সাঁতরা পাল, বোহার, ৬ সেপ্টেম্বর, ২০২০:


মেমারি ২ ব্লকের অন্তর্গত বোহার বয়েজ ক্লাবের পক্ষ থেকে একটি সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনে প্রায় ১৫০ জন রক্ত দান করেন বলে জানিয়েছে ক্লাবের সদস্যরা। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই এই শিবিরের আয়োজন করা হয় ।


দীর্ঘ সময় অতিবাহিত হলেও করোনা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না । এখনও বহু মানুষ গৃহবন্দি । বন্ধ রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। নারী পুরুষ নির্বিশেষে স্থানীয়রা এগিয়ে আসেন রক্তদান করতে । এদিনের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। করোনা আবহে রক্তের যে অভাব দেখা দিয়েছে তা পূরণে অনেকটায় সহায়ক বলে আশাবাদী উদ্যোক্তারা ।এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ ।

Related posts

মেমারি পৌরসভার প্রথম বোর্ড মিটিংঃ দুটি গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত গ্রহণ

E Zero Point

আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগায় পথ অবরোধ পান্ডুয়ায়

E Zero Point

উত্তর ২৪ পরগনা জেলায় আমাফানে ক্ষতির মোকাবিলা করতে সৃজন সুজন

E Zero Point

মতামত দিন