27/08/2026 : 12:03 AM
বিদেশ

করোনা পর আর এক মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্ববাসীকে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর, ২০২০:


গত সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, চলমান করোনা মহামারীই শেষ নয়, বিশ্বকে অবশ্যই আগে থেকেই নতুন মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে। করোনায় শেষ মহামারী নয়। আমাদের জন্য ইতিহাসের শিক্ষা হলো মহামারী জীবনেরই বাস্তবতা। তাই পরবর্তী মহামারীর আগে তার জন্য এ সময়ের চেয়েও বিশ্বকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় ২ কোটি ৭১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে ৮ লাখ ৮৮ হাজার ৩২৬ জন। গত ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, জনস্বাস্থ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।, কভিড-১৯ মহামারী আমাদের সকলকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে একটি হলো স্বাস্থ্য বিলাসবহুল কোনো জিনিস নয়, এটি প্রয়োজনীয় ও মানুষের অধিকার।

রাষ্ট্রগুলোকে অবশ্যই রোগ প্রতিরোধ, শনাক্ত ও মোকাবিলায় বিনিয়োগ করতে হবে। সকল রাষ্ট্রকে জনস্বাস্থ্য বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। স্বাস্থ্য সুরক্ষায় থাইল্যান্ডের প্রচেষ্টাকে ইতিবাচক উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং মঙ্গোলিয়া, মৌরিতাস ও উরুগুয়েসহ আরও কয়েকটি দেশের করোনা নিয়ন্ত্রণে তাদের সফল লড়াইয়ের কথাও উল্লেখ করেন।

Related posts

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

E Zero Point

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

E Zero Point

মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে করোনা: ডব্লিউএইচও

E Zero Point

মতামত দিন